চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কাজীর দেউড়ি বাজারে জেলা প্রশাসনের অভিযান: ১০ হাজার  টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৪৮ পিএম, ২০২০-১১-০৫

কাজীর দেউড়ি বাজারে জেলা প্রশাসনের অভিযান: ১০ হাজার  টাকা জরিমানা

 

পণ্যের অতিরিক্ত মূল্য ও ওজনে কারচুপির অভিযোগে নগরীর অভিজাত কাঁচাবাজার কাজীর দেউড়ি বাজারের ১৫ সবজি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায় সবজি বাজারে ব্যবসায়ীরা সবজির দাম রাখছেন বেশি, মুল্য তালিকা ঝুলিয়ে প্রদর্শন করার কথা থাকলেও তারা তা মানছেন না অনেকেই এমনকি ওজনে কারচুপি করার মতো বিষয়ও নজরে আসে। যার প্রেক্ষিতে ১৫ জন সবজি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরেজমিনে দেখা যায় সবজি ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো দামে সবজি বিক্রি করছেন। একই সবজি ভিন্ন দোকানে ভিন্ন দাম। মুল্য তালিকা টানানো বাধ্যতামূলক হলেও তারা তা পালন করেননি- এমনকি আড়ত থেকে আনা সবজির ক্রয় রশিদ দেখাতে পারেনি। যার ফলে এসব অনিয়মের কারণে তাদের অর্থদণ্ডের আওতায় আনা হয়। তিনি আরও বলেন, দাম বৃদ্ধির পাশাপাশি ওজনে কারচুপির অভিযোগের সত্যতা পেয়েছি। ওজন মাপা হলেও সেখানেও বিভিন্ন কায়দায় ওজেন কম দেয়া হয়।অনেকের ডিজিটাল নিক্তি বিএসটিআই কর্তৃক সার্টিফাইড নয়। উমর ফারুক বলেন, অভিযানকালে কয়েকজন ক্রেতা অভিযোগ করেন বাজার ভেদে সবজির দাম ভিন্ন,দামের ব্যবধানও অনেক বেশি যেমন ১ কেজি মরিচের দাম এক দোকানে ১৫০ টাকা অন্য দোকানে ২০০ টাকা,১ কেজি টমেটোর দাম ১০০ টাকা অন্য দোকানে ১৪০ টাকা যার ফলে তারা ঠকছে ও সবজির বাজার এখন তাদের মতো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।ব্যবসায়ীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে একজন আরেকজনকে দোষারোপ করে। অভিযানে কাজির দেউড়ী কাঁচা বাজারের মাছ, মাংস, শুটকি ও ফলের দোকানের ডিজিটাল নিক্তির যথার্থতা পরীক্ষা করা হয়।বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরও ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক মোঃ মুকুল মৃধা ও ফিল্ড অফিসার আব্দুল মান্নান।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর